FAQs (সাধারণ জিজ্ঞাসা)

কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?

উত্তরঃ কাস্টমস ও ভ্যাট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (সিভিসিএস) এর সদস্য হওয়ার জন্য অনলাইনে ওয়েবসাইট ( https://cvcsbd.com/application) ব্যবহার করে আবেদন করা যায়। এছাড়াও প্রত্যেক দপ্তরে সিভিসিএস এর ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্বপ্রাপ্তদের কাছ থেকে সদস্য ফরমের হার্ডকপি সংগ্রহ করে তা পূরণপূর্বক আবেদন করার সুযোগ রয়েছে। অনলাইনে আবেদনের বিস্তারিত জানতে নিচের ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেন: https://youtu.be/EsIS_YulP4g.
উত্তরঃ প্রাথমিক সদস্য ফি এবং মাসিক চাঁদা কাস্টমস এন্ড ভ্যাট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর ডাচ বাংলা ব্যাংক লি. শান্তিনগর শাখা, ঢাকা এর ব্যাংক অ্যাকাউন্ট (ব্যাংক অ্যাকাউন্ট নম্বর: ১০৮-১২০-০০০-৪৯৩০) এ জমা প্রদান করা যাবে। । এছাড়াও যে কোন অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট হতে ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে উক্ত ব্যাংক অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফারের মাধ্যমেও সদস্য ফি এবং মাসিক চাঁদা জমা প্রদান করা যাবে। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা জমা প্রদানের সুযোগ সৃষ্টির বিষয়টি প্রক্রিয়াধীন।
উত্তরঃ কাস্টমস এন্ড ভ্যাট বিভাগে কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এই সমিতির সদস্য হতে পারবেন।
উত্তরঃ কাস্টমস এন্ড ভ্যাটের সকল কর্মকর্তা-কর্মচারীদের নানামুখী উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করার লক্ষ্যে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে কাস্টমস এন্ড ভ্যাট কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতি লিমিটেড গঠিত হয়। সমবায় ভিত্তিতে সদস্যদের সকল প্রকার সাহায্য করাই এই সমিতির প্রধান উদ্দেশ্য।