কাস্টমস এন্ড ভ্যাটের সকল কর্মকর্তা-কর্মচারীদের নানামুখী উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করার লক্ষ্যে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে কাস্টমস এন্ড ভ্যাট কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতি লিমিটেড গঠিত হয়। সমবায় ভিত্তিতে সদস্যদের সকল প্রকার সাহায্য করাই এই সমিতির প্রধান উদ্দেশ্য।
বিভিন্ন কো-অপারেটিভের ন্যায় এ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নানামুখী উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করার লক্ষ্যে কাস্টমস এন্ড ভ্যাট কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতি (সিভিসিএস) লিমিটেড গঠন করা হয়েছে। এর লক্ষ্যগুলো এক নজরে-
আবাসন ব্যবস্থা নির্মাণ
কো-অপারেটিভ মার্কেট তৈরি
বিভিন্ন বাণিজ্যিক পণ্য বাজারজাতকরণ
বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপন
তহবিল গঠন (সদস্যদের চাঁদা, স্যুভেনির প্রকাশ, অনুদান ইত্যাদি)
ব্যাংক স্থাপন
বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের বৃত্তি প্রদান
কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের উচ্চশিক্ষায় সহায়তা প্রদান
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সহকর্মীদের চিকিৎসা সেবায় সহায়তা প্রদান; ইত্যাদি
কাস্টমস এন্ড ভ্যাট বিভাগের সকল বর্তমান কর্মকর্তা-কর্মচারী এই সমিতির সদস্য হতে পারবেন। কোনো সদস্য চাকরী থেকে অবসর গ্রহণের পর সমিতির সাধারণ সদস্য হিসাবে থাকবেন। সদস্যের মৃত্যুর পর তার নোমিনীগণ ফর্মে উল্লেখিত হারে অধিকার প্রাপ্য হবেন।
নির্মাণাধীন